সীমান্তের ওপারে গোলাগুলি, গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৪১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 116

কক্সবাজারের উখিয়া সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। ওই দিক থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। টানা গুলিবর্ষণে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুলিবিদ্ধ যুবক মো. ইয়াসের (১৮), উখিয়ার থাইংখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৫ ব্লকের বাসিন্দা।

উপজেলার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, বৃহস্পতিবার রাত ১১টা থেকে ভোর পর্যন্ত পালংখালী, থাইংখালী রহমতের বিল ও বালুখালী সীমান্ত এলাকায় থেমে থেমে প্রচণ্ড গোলাগুলি চলে। এতে সীমান্তবর্তী এলাকাবাসী আতঙ্কে রাত জেগে ছিলেন।

থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের আলী হোসেন বলেন, “রাতে সীমান্তে গুলির শব্দ শুনতে পাই। একপর্যায়ে ছোড়া একটি গুলি এসে ইয়াসেরের পেটের নিচে লাগে।”

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “আমরা সতর্ক অবস্থানে আছি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বালুখালী বিওপির কাছ থেকে সীমান্তের ওপারের গুলির শব্দ পাওয়া গেছে।”

উল্লেখ্য, মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে আরাকান আর্মি দেড় বছর ধরে যুদ্ধ চালিয়ে রাখাইনের অধিকাংশ এলাকা ও প্রায় ২৭১ কিলোমিটার সীমান্ত নিয়ন্ত্রণে নিলেও সেখানে এখনো সংঘাত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

সীমান্তের ওপারে গোলাগুলি, গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক

Update Time : ০২:৪১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫