Dhaka ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘স্পর্শ’ সিনেমায় নিরবের বিপরীতে আরিয়ানা

  • Reporter Name
  • Update Time : ১২:২১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • 122

বিনোদন ডেস্ক
অভিনেতা নিরব বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘স্পর্শ’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। তার বিপরীতে দেখা যাবে ‘নবাগত’ চিত্রনায়িকা আরিয়ানা জামানকে। এ ছাড়াও কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে এই সিনেমায় দেখা যাবে। সিনেমাটি নির্মাণ করবেন অনন্য মামুন।

অভিনেত্রী আরিয়ানা এর আগে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘মোনা’ ও ‘পাপ’ নামে দুটি সিনেমায় কাজ করেছেন। শুটিং, ডাবিং শেষ হলেও সিনেমা দুটি কবে মুক্তি পাবে তা জানা যায়নি।

আরিয়ানা সিনেমায় অভিনয় প্রসঙ্গে বলেন, ‘আমি খুবই ভাগ্যবান যে, ক্যারিয়ারের শুরুর দিকেই যৌথ প্রযোজনার মতো বড় একটি প্রজেক্টে কাজ করছি।’

অন্যদিকে নায়ক নিরব বলেন, ‘আরিয়ানার অভিনয় আমি দেখেছি। সিনেমার পর্দায় তার কাজ দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।’

সিনেমার গল্প প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন বলেন, ‘এ সিনেমার কাহিনি অসম বয়সের এক ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে। নিরব-আরিয়ানা ছাড়াও ওপার বাংলার জনপ্রিয় এক অভিনেত্রীকে দেখা যাবে এ সিনেমায়। আশা করছি এবারও দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

‘স্পর্শ’ সিনেমায় নিরবের বিপরীতে আরিয়ানা

Update Time : ১২:২১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২