বিনোদন ডেস্ক
সংগীতশিল্পী কোনালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিলের চেয়ে হাইকোর্টে রিট করেছেন শেখ শামীম। সোমবার তার পক্ষে রিটটি করেন অ্যাডভোকেট খান জিয়াউর রহমান।
জানা গেছে, শাকিব খান অভিনীত ‘বীর’ সিনেমাটি মুক্তি পায় ২০২০ সালে। এ ছবিতে ‘ভালোবাসার মানুষ তুমি’ শিরোনামে গানে কণ্ঠ দিয়ে সেরা নারী কণ্ঠশিল্পী হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কোনাল। আর এই সিনেমার গানটি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। পুরানো একটি জনপ্রিয় গান ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’ গানের ব্রিজলাইন অনুমতি ছাড়া ‘বীর’ সিনেমায় ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, কোনালের নাম তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনেও প্রকাশ করা হয়েছে।
সংগীতের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, অনুমতি ছাড়াই একটি পুরোনো জনপ্রিয় গানের লাইন ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’ ব্রিজলাইন হিসেবে ব্যবহার করা হয়েছে কোনালের গাওয়া গানে, যা কপিরাইট আইনের লঙ্ঘন। এমন গানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে কপিরাইট আইনসহ এর সৃষ্টিকারীকেও ছোট করা হয়েছে। সেই সঙ্গে অন্যের গান অনুমতি ছাড়া ব্যবহারেও উৎসাহিত করা হয়েছে।
‘অবুঝ হৃদয়’ সিনেমার ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’-এ গানের ব্রিজলাইনটুকু নিয়ে ‘বীর’ সিনেমার জন্য নতুন করে গানটি তৈরি করা হয়েছে। গানটি লিখেছেন কবির বকুল। ভারতের সংগীত পরিচালক আকাশ সেনের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দেন ইমরান ও কোনাল।
Reporter Name 

























