হুথিদের বিরুদ্ধে বিশাল হামলা শুরু করতে যাচ্ছে সৌদি

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। এ নিয়ে রিয়াদে ইতোমধ্যে পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছে আঞ্চলিক একাধিক সূত্র।

বার্তা সংস্থা রয়টার্সকে মধ্যপ্রাচ্যের কয়েকটি সূত্র জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে নতুন এই অভিযান শুরু হতে পারে। অভিযানের অন্যতম লক্ষ্য হবে লোহিত সাগরের উপকূলীয় এলাকা থেকে হুথি যোদ্ধাদের সরিয়ে দেওয়া। একই সঙ্গে ইয়েমেনের বিভিন্ন ফ্রন্টে সমন্বিত হামলা চালানোর পরিকল্পনাও রয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, অভিযানে ইয়েমেনের স্থলবাহিনী প্রধান ভূমিকা পালন করবে। এই বাহিনীকে সৌদি আরব পরিচালনা ও সহায়তা করে। অন্যদিকে, বিমান হামলা চালাবে সৌদি বাহিনী।

আঞ্চলিক সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সৌদি আরবকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। পাশাপাশি কয়েকটি আরব ও ইউরোপীয় দেশ সৌদিকে প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দিচ্ছে। তবে হুথিদের বিরুদ্ধে সম্ভাব্য এই অভিযানে সৌদির কোনো মিত্র সরাসরি অংশ নেবে না বলে সূত্রগুলো জানিয়েছে।

ইয়েমেনে ২০১৪ সালে সরকারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সংঘাত তীব্র হয়ে ওঠে। ওই সময় হুথিরা রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন এলাকা দখল করে নেয়। এর পরই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। ২০১৫ সালে ইয়েমেনের সরকারকে সমর্থন দিতে সৌদি আরব যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে এবং হুথিদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায়। তবে দীর্ঘ সামরিক অভিযানের পরও হুথিদের পরাজিত করা সম্ভব হয়নি।

পরে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরব ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়। কয়েক বছর ধরে তা কার্যকর থাকার পর চলতি বছরের মাঝামাঝি সময়ে পরিস্থিতির আবার অবনতি ঘটে।

প্রায় দুই মাস আগে সৌদি বাহিনী সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায়। ওই সময় ইরান থেকে ফিরে আসা হুথি নেতাদের বহনকারী একটি বিমান বিমানবন্দরে অবতরণ করছিল বলে সূত্রের দাবি। ওই হামলার পর হুথিরা ক্ষুব্ধ হয়ে সৌদি আরবে হামলা চালায় এবং সৌদি আরোপিত অবরোধ প্রত্যাহারের দাবি জানায়।

হুথিরা হুঁশিয়ারি দেয়, অবরোধ প্রত্যাহার না করা হলে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে সৌদি জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। এরই মধ্যে তারা সৌদি জাহাজে হামলাও চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা হুথিরা দখলে নিয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। সম্প্রতি লোহিত সাগরের উপকূলীয় যেসব এলাকা হুথিরা দ্রুত অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে, সৌদি নেতৃত্বাধীন সম্ভাব্য নতুন অভিযানে সেসব এলাকা থেকে হুথি যোদ্ধাদের সরিয়ে দেওয়াই অন্যতম লক্ষ্য হতে পারে।

সূত্র: রয়টার্স

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

হুথিদের বিরুদ্ধে বিশাল হামলা শুরু করতে যাচ্ছে সৌদি

Update Time : ০২:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬