Dhaka ১১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
তাসকিনের ৬ উইকেট

১৫২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের লক্ষ্য ৩৩৪

  • Reporter Name
  • Update Time : ১২:৫৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • 129

স্পোর্টস ডেস্ক |

দিনের শুরুতে যে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ, তার মোটামুটি সুফল পেলো বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের মাত্র ১৫২ রানে অলআউট করে দিতে পেরেছে টাইগাররা। এর ফলে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৩৩৪ রানের বিশাল লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।

দিনের শুরুতে ব্যাট করতে নেমে ২৬৯ রানেই ইনিংস ঘোষণা করে দেওয়ার সাহস করেছিলেন মেহেদী হাসান মিরাজ। ১৮১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু শুরু থেকেই আক্রমণাত্মক বাংলাদেশের বোলাররা। প্রথম সেশনেই দ্রুত ৩ উইকেট ফেলে দিয়েছিল। বিশেষ করে তাসকিন আহমেদ। প্রথম সেশনে ২টি উইকেট নিয়েছিলেন তিনি। অন্যটি নেন শরিফুল ইসলাম। ক্যাচ মিস না হয়ে প্রথম সেশনেই হয়তো ক্যারিবীয়দের উইকেট থাকতো আরও বেশি।

তবে দ্বিতীয় সেশনের শুরুতেই স্বাগতিকদের ওপর সেই চাপ আরও বাড়িয়ে তোলে মেহেদী হাসান মিরাজ অ্যান্ড কোং। এই সেশনে তাসকিন আরও বিধ্বংসী। এবার নিলেন চার উইকেট। ক্যারিয়ার সেরা বোলিং করে ৬ উইকেট নিলেন তাসকিন আহমেদ। ফলে ক্যারিবীয়দের ১৫২ রানে অলআউট করতে সক্ষম হলো বাংলাদেশ।

১০০ রান পূর্ণ হওয়ার আগেই (৯৫ রানে) ৬ ব্যাটারকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত শেষের দিকের ব্যাটারদের খানিক দৃঢ়তায় ১৫২ রানে অলআউট হতে হলো ক্যারিবীয়দের। তাসকিন ছাড়াও ২ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও একটি করে উইকেট নেন শরিফুল ও তাইজুল ইসলাম।

দিনের শুরুতে পিচ থেকে যে সুবিধা পাওয়া যায়, তা যেন পুরোপুরিই আদায় করে নেয় বাংলাদেশ। স্বাগতিকদের উদ্বোধনী জুটিকে ২৫ রান নিতে দেন টাইগার বোলাররা। এরপরই আঘাত হানেন তাসকিন আহমেদ, সঙ্গে শরিফুল।

পঞ্চম ওভারে ওপেনার মিকাইল লুইসকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান তাসকিন। ১৮ বলে ৮ রান করে বিদায় নেন লুইস। ১১তম ওভারে কেসি কার্টিকেও তুলে নেন তাসকিন। ১৩ বলে ৩ রান করেই সাজঘরে পথে হাঁটেন ক্যারিবীয় ব্যাটার। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে ২৩ রানের (৩৫ বলে) বেশি করতে দেননি শরিফুল ইসলাম।

৩৯ রানে ওয়েস্ট ইন্ডিজের ৩ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামরা। ৩ উইকেটে ৬১ রান করে লাঞ্চ বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। বিরতি থেকে ফিরে আসার পর কাভেম হজকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। ৫৮ বলে ১৫ রান করেন তিনি। অ্যালিক আথানাজে কিছুটা বিধ্বংসী হয়ে উঠেছিলেন। ৬৩ বলে ৪২ রান করে ফেলেছিলেন তিনি।

তবে মেহেদী হাসান মিরাজের লেগ বিফোর ফাঁদে পড়ে অ্যালিক আথানাজে আউট হয়ে যান। আগের ইনিংসে সেঞ্চুরি করা জাস্টিন গ্রিভসকে মাত্র ২ রানে বোল্ড করে দেন তাসকিন আহমেদ।

জশুয়া ডি সিলভা এবং অ্যালজারি জোসেফ মিলে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ২২ রান করেন জশুয়া এবং জোসেফ করেন ১৭ রান। কেমার রোচ শেষ ব্যাটার হিসেবে আউট হন ১২ রান করে।

গতকাল রোববার ৯ উইকেটে ২৬৯ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করে টাইগাররা। সে হিসেবে আজ মাঠে নামার কথা ছিল গতকালের অপরাজিত দুই ব্যাটার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়ে খেল দেখায় বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

তাসকিনের ৬ উইকেট

১৫২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের লক্ষ্য ৩৩৪

Update Time : ১২:৫৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪