Dhaka ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ জেলায় বইছে তাপপ্রবাহ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৩:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • 3

তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন, বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজশাহীসহ দেশের ২৭ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী জেলার ওপর দিয়ে বর্তমানে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী বিভাগের অন্যান্য অংশসহ খুলনা বিভাগ এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস আশঙ্কা করছে, এই পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়েছে, লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য অংশে আকাশ প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা থাকবে। আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্তমানে ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ হওয়ায় গরমে অস্বস্তি আরও বেড়েছে।

আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসেও বড় কোনো পরিবর্তনের আভাস নেই। তবে স্বস্তির খবর হলো, আগামী ২৫ এপ্রিল থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। সে সময় থেকে রাজশাহী, ঢাকা ও রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে শুরু করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

২৭ জেলায় বইছে তাপপ্রবাহ

Update Time : ০৩:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬