৪৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
  • 170

বিনোদন ডেস্ক

২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানকরা হয়েছে। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার প্রদান করেন। তার পক্ষ থেকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এবার মোট ২৭টি বিভাগে ৩০টি পুরস্কার দেওয়া হয়েছে। সর্বোচ্চ ১১টি পুরস্কার পেয়েছে সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘গোর’। আর একই সিনেমার জন্য ব্যক্তি হিসেবে সর্বোচ্চ ৪টি পুরস্কার পেলেন গাজী রাকায়েত। এছাড়া আজীবন সম্মাননা গ্রহণ করেছেন অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। তবে যৌথভাবে আজীবন সম্মাননা পাওয়া বর্ষীয়ান অভিনেত্রী আনোয়ারা উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করতে পারেননি। তার পক্ষে এটি গ্রহণ করেছেন তার মেয়ে অভিনেত্রী মুক্তি।

পুরস্কার পেলেন যারা : শ্রেষ্ঠ চলচ্চিত্র বিশ্বসুন্দরী এবং গোর (যৌথভাবে), শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক গাজী রাকায়েত হোসেন (গোর), শ্রেষ্ঠ অভিনেত্রী দীপান্বিতা মার্টিন (গোর), শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম আহমেদ (বিশ্বসুন্দরী), শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেতা এম ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী), শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেত্রী অপর্ণা ঘোষ (গণ্ডি), শ্রেষ্ঠ খলঅভিনেতা মো. সাহিদ হাসান মিশা সওদাগর (বীর), শ্রেষ্ঠ শিশু শিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি (গণ্ডি) শ্রেষ্ঠ শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার মো. শাহাদৎ হাসান বাধন (আড়ং), শ্রেষ্ঠ সংগীত পরিচালক বেলাল খান (বিশ্বাস যদি যায়রে…), শ্রেষ্ঠ নৃত্য পরিচালক প্রয়াত মো. সহিদুর রহামান (তুই কি আমার হবিরে…[বিশ্বসুন্দরী]), শ্রেষ্ঠ গায়ক মো. মাহমুদুল হক ইমরান (তুই কি আমার হবিরে…[বিশ্বসুন্দরী]), শ্রেষ্ঠ গায়িকা দিলশাদ নাহার কণা (তুই কি আমার হবিরে…[বিশ্বসুন্দরী]) ও সোমনূর মনির কোনাল (ভালোবাসার মানুষ তুমি… বীর), শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল (তুই কি আমার হবিরে…[বিশ্বসুন্দরী]), শ্রেষ্ঠ সুরকার মো. মাহমুদুল হক ইমরান (তুই কি আমার হবিরে…[বিশ্বসুন্দরী]), শ্রেষ্ঠ কাহিনিকার গাজী রাকায়েত হোসেন (গোর), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার গাজী রাকায়েত হোসেন (গোর), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা ফাখরুল আরেফীন খান (গণ্ডি), শ্রেষ্ঠ সম্পাদক মো. শরিফুল ইসলাম (গোর), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক উত্তম কুমার গুহ (গোর), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক পংকজ পালিত ও মো. মাহবুব উল্লাহ (নিয়াজ) [গোর], শ্রেষ্ঠ শব্দগ্রাহক কাজী সেলিম আহম্মেদ (গোর), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা এনামতারা বেগম (গোর), শ্রেষ্ঠ মেকআপম্যান মোহাম্মদ আলী বাবুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

৪৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান

Update Time : ০৭:৪৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২