অভিনেত্রী রিধিকার মৃত্যু : প্রেমিক গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:২১:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • 91

রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় বান্ধবীকে দেখতে এলে তাকে গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, অভিনেত্রী রিধিকা রিধির লাশ উদ্ধারের ঘটনায় তার মা শনিবার একটি আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন। ওই মামলায় রিধির প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে। পরে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

ওসি বলেন, এ ঘটনায় পুলিশের তদন্ত চলমান রয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, শনিবার সকাল ৬টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির লাশ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় তার মা ভাটারা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অভিনেত্রী রিধিকার মৃত্যু : প্রেমিক গ্রেফতার

Update Time : ০৪:২১:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬