অভিনয় ছাড়ছেন না হাসান মাসুদ, বললেন ‘ওই কথা বলাটা আমার ভুল হয়েছে’

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:৩২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • 75

হজ করে দেশে ফেরার পর আপাতত অভিনয় থেকে দূরে থাকার কথা জানিয়েছিলেন অভিনেতা হাসান মাসুদ। এ নিয়ে গুঞ্জন উঠেছিল, তাহলে কি অভিনয়জীবন থেকে পুরোপুরি সরে দাঁড়াচ্ছেন তিনি? তবে এবার সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে হাসান মাসুদ জানালেন, অভিনয় ছাড়ার কোনো সিদ্ধান্ত তিনি নেননি। বরং তার আগের বক্তব্য ভুলভাবে বোঝা হয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাসান মাসুদ জানিয়েছিলেন, আপাতত অভিনয় করছেন না। ধর্মকর্মে মনোযোগ দেওয়ার পাশাপাশি প্রস্তাব পেলে বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন। তার সেই বক্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

পরে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসান মাসুদ বলেন, ‘ওই কথাটা বলা আমার ভুল হয়েছে। আমি বলেছিলাম, দুই বছর ধরে অভিনয় করছি না এবং মাঝেমধ্যে বিজ্ঞাপনচিত্রে কাজ করি। এই মুহূর্তে ভালো কনটেন্টও তেমন নেই। কিন্তু আমি কখনো বলিনি যে, আর অভিনয় করব না।’

ভালো গল্প ও পছন্দসই চরিত্র পেলে আবারও অভিনয়ে ফিরতে আগ্রহী এই অভিনেতা। ধর্মচর্চার সঙ্গে অভিনয়কে সাংঘর্ষিক বলেও মনে করেন না তিনি।

এ প্রসঙ্গে হাসান মাসুদ বলেন, ‘আপনি ধর্ম পালন করতে পারেন, আবার শুটিং সেটেও নামাজ পড়তে পারেন। গত চার-পাঁচ বছরে যাদের সঙ্গে কাজ করেছি, তারা সবাই জানেন যে আমি ২০০০ সাল থেকে নিয়মিত নামাজ পড়ি। শুটিংয়ের সময় সবাই আমাকে নামাজ পড়ার জন্য বিরতি দিতেন। আমি চেষ্টা করতাম ওই সময়ে যেন আমার কোনো দৃশ্যের শুটিং না থাকে।’

তিনি আরও বলেন, ‘পরবর্তী সময়ে পরিচালকরাই বলতেন, “বিরতির সময় হয়েছে হাসান ভাই। যান, নামাজ পড়ে আসেন।” এভাবেই চলত।’

হজ করে দেশে ফেরার পর এরই মধ্যে দুটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন বলেও জানান হাসান মাসুদ। পছন্দসই গল্প ও চরিত্র পেলে ভবিষ্যতেও অভিনয় করবেন তিনি।

হাসান মাসুদের অভিনয়জীবনের শুরু অবশ্য ভিন্নভাবে। সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরে অবসর নিয়ে সাংবাদিকতায় যুক্ত হন। ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

এরপর নাটকেও নিয়মিত মুখ হয়ে ওঠেন হাসান মাসুদ। ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’ ও ‘খুনসুটি’সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তিনি।

অভিনয়ের পাশাপাশি গানও করেছেন হাসান মাসুদ। ২০০৬ সালে প্রকাশিত হয় তার গানের অ্যালবাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অভিনয় ছাড়ছেন না হাসান মাসুদ, বললেন ‘ওই কথা বলাটা আমার ভুল হয়েছে’

Update Time : ০৪:৩২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬