Dhaka ১০:১০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অশ্বিনের সেঞ্চুরিতেই ম্লান হাসানের বীরত্ব

  • Reporter Name
  • Update Time : ০৬:০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • 144

স্পোর্টস ডেস্ক
চেন্নাই যেন কাউকেই হতাশ করতে চাইলো না। একই দিনে দুই দলেরই সাফল্য ও ব্যর্থতার গল্প লেখা হলো এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। দলীয় দেড়শোর আগেই ৬ উইকেট তুলে নিয়ে স্বাগতিক ভারতকে কোণঠাসা করে ফেলেছিল বাংলাদেশ। অথচ দিনের শেষ সেশনে সেই বাংলাদেশকেই কোথাও খুঁজে পাওয়া গেল না। ভারতও ফায়দা তুলেছে কড়ায় গণ্ডায়।
দিনের শেষ সেশনে ৩২ ওভারের খেলা হয়েছে। এ সময়ে স্কোরবোর্ডে জমা হয়েছে ১৬৩ রান। উইকেটের পতন হয়নি একটিও। ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা ভারত আর কোনো উইকেট না হারিয়েই ৩৩৯ রানে দিন শেষ করেছে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে।
১১২ বলে ১০২ রানে অপরাজিত আছেন অশ্বিন আর জাদেজা টিকে আছেন ১১৭ বলে ৮৬ রানে। আগামীকাল (শুক্রবার) এ দুজনের ব্যাটে ভর করে বড় পুঁজি গড়তে চাইবে স্বাগতিক দল।
চেন্নাইয়ে প্রথম দুই সেশন সমর্থকদের নীরব করে রেখেছিলেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। একে একে রোহিত-কোহলিদের সাজঘরে পাঠানোর পর রাতারাতি ভারতজুড়ে সার্চিংয়ে ট্রেন্ডে চলে আসেন টাইগার এই পেসার। ঘরের ছেলে অশ্বিন হয়তো নিজ দেশের সমর্থকদের মনোবেদনা বুঝতে পেরেছিলেন। শেষ সেশনে ব্যাট হাতে জাদেজাকে সঙ্গে নিয়ে ওয়ানডে মেজাজে ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিলেন। সেই সঙ্গে দলকেও বড় পুঁজি এনে দিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

অশ্বিনের সেঞ্চুরিতেই ম্লান হাসানের বীরত্ব

Update Time : ০৬:০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪