আফগানদের হারিয়ে ইতিহাসে সবচেয়ে বড় জয় বাংলাদেশের

  • Reporter Name
  • Update Time : ১২:৪৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • 202

ক্রীড়া প্রতিবেদক:
মধুর প্রতিশোধ বুঝি একেই বলে। ২০১৯ সালে চট্টগ্রামে আফগানদের কাছে ২২৪ রানের সেই পরাজয়ের ক্ষত এখনও ভুলতে পারেননি বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। এবার ঘরের মাঠে সেই দলটিকে পেয়ে শুধু জয়ই তুলে নিলো না, নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়ে নিলো টাইগাররা।

মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে সাড়ে তিনদিনেই ৫৪৬ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিলো লিটন দাসের দল। ব্যাটারদের দারুণ নৈপুণ্য এবং বোলারদের দারুণ নিয়ন্ত্রি বোলিংয়ের এতবড় জয়ের দেখা পেলো বাংলাদেশ দল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই জয় তৃতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড।
লাঞ্চ বিরতির আগে ম্যাচটা শেষ করার জন্য প্রথম সেশনে নির্ধারিত সময়ের চেয়ে ১৫ মিনিট বেশি খেলানো হলো। সে অনুসারে ম্যাচটাও প্রায় শেষ করে দিয়েছিলেন তাসকিন আহমেদ। ৩৩তম ওভারে তার করা চতুর্থ বলটি ফুলটস ছিল। সেই বল স্ট্যাম্প উড়িয়ে দেয় আফগান ব্যাটার জহির খানের।

কিন্তু বলটি যখন ব্যাটারকে অতিক্রম করছিলো, তখন সেটি ছিল ব্যাটারের কোমরের ওপরে। যে কারণে আম্পায়ার বলটিকে নো ডাকেন। বেঁচে যান জহির খান। বাংলাদেশের বিজয়ও বিলম্বিত হলো। ওই ওভার শেষেই লাঞ্চ বিরতি ঘোষণা করা হয়। কিন্তু আফগানিস্তান জানিয়ে দেয়, তাদের ব্যাটার জহির খান আহত। আর ব্যাট করতে নামতে পারবেন না। ফলে সেখানেই ম্যাচ শেষ এবং বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

তবে লসটা হলো তাসকিনের। তার নামের পাশে ফাইফার শোভা পেতো; কিন্তু নো বলের কারণে সেটা আর হলো না। আবার আফগান ব্যাটার জহির খান আউট হওয়ায় ৫ম উইকেট নেয়ারও আর সুযোগ পেলেন না তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

আফগানদের হারিয়ে ইতিহাসে সবচেয়ে বড় জয় বাংলাদেশের

Update Time : ১২:৪৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩