এবার প্রকাশ্যে এনসিপির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব গুলিবিদ্ধ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:১১:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • 172

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের ওপর প্রকাশ্যে গুলি চালানো হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে গুরুতর আহত হিসেবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।

তিনি জানান, হামলার পরপরই মোতালেব শিকদারকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

প্রাথমিকভাবে হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য আসতে পারে।

এদিকে এনসিপির শীর্ষ নেতারা এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

এবার প্রকাশ্যে এনসিপির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব গুলিবিদ্ধ

Update Time : ০১:১১:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫