এবার শাকিব খানের বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা রহমত উল্লাহর

  • Reporter Name
  • Update Time : ০২:৫৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • 126

জ্যেষ্ঠ প্রতিবেদক:
এবার চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা করেছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক অস্ট্রেলিয়া প্রবাসী রহমত উল্লাহ।
রোববার (৩০ এপ্রিল) ঢাকার প্রথম যগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে এ মামলা করেন তিনি। আদালত মামলাটি আমলে নিয়ে কোর্ট ফি দাখিলের জন্য আগামী ১৫ মে দিন ধার্য করেছেন।
গত ১৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে রহমত উল্লাহ বাদী হয়ে শাকিব খানের বিরুদ্ধে মানহানি মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
এর আগে গণমাধ্যমের কাছে রহমত উল্লাহকে বাটপার-প্রতারক ও আপত্তিকর মন্তব্য করায় শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠান রহমত উল্লাহর আইনজীবী।
গত ১৮ মার্চ রাতে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মানহানি মামলা করতে গুলশান থানায় যান শাকিব খান। তবে সেখানে মামলা নেওয়া হয়নি। পরদিন ১৯ মার্চ সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন শাকিব খান।
পরে চাঁদা দাবির অভিযোগ এনে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে গত ২৩ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে মামলা করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে ২৬ এপ্রিল আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন আদালত।
এরপর রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা ট্রাইব্যুনালে আরেকটি মামলা করেন শাকিব খান। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

এবার শাকিব খানের বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা রহমত উল্লাহর

Update Time : ০২:৫৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩