পে কমিশনে প্রস্তাব

এমপিও শিক্ষকদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ৩০ হাজার প্রস্তাব

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৩:১৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • 173

নতুন বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় করেছেন এমপিওভুক্ত শিক্ষকদের সংগঠন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’। তারা এমপিও শিক্ষকদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার ও সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আয়োজিত সভায় জোটের প্রতিনিধিরা এ প্রস্তাব দেন।

প্রস্তাবে গ্রেড-১ থেকে গ্রেড-১৪ পর্যন্ত বেতন কাঠামো নিম্নরূপ প্রস্তাব করা হয়—
গ্রেড-১: ১,৫৬,০০০ টাকা
গ্রেড-২: ১,৪০,০০০ টাকা
গ্রেড-৩: ১,২৫,০০০ টাকা
গ্রেড-৪: ১,১০,০০০ টাকা
গ্রেড-৫: ৯৫,০০০ টাকা
গ্রেড-৬: ৮০,০০০ টাকা
গ্রেড-৭: ৭০,০০০ টাকা
গ্রেড-৮: ৬২,০০০ টাকা
গ্রেড-৯: ৫৫,০০০ টাকা
গ্রেড-১০: ৫০,০০০ টাকা
গ্রেড-১১: ৪৫,০০০ টাকা
গ্রেড-১২: ৪০,০০০ টাকা
গ্রেড-১৩: ৩৫,০০০ টাকা
গ্রেড-১৪: ৩০,০০০ টাকা।

এমপিও শিক্ষকদের প্রস্তাবিত ১০ দফা দাবি:

১. প্রারম্ভিক বেতন নবম গ্রেডে দিতে হবে।
২. বাড়িভাড়া সরকারি চাকরিজীবীদের মতো মূল বেতনের ৪০–৭০% দিতে হবে।
৩. উৎসব ভাতা মূল বেতনের সমপরিমাণ দিতে হবে।
৪. বৈশাখী ভাতা মূল বেতনের সমপরিমাণ দিতে হবে।
৫. বিএড আইন বাতিল করতে হবে।
৬. কমিটি প্রথা বিলুপ্ত করতে হবে।
৭. অবসর ফান্ড ও কল্যাণ ট্রাস্টের টাকা অবসরের ছয় মাসের মধ্যে দিতে হবে।
৮. শিক্ষক-কর্মচারীদের রেশন সুবিধায় অন্তর্ভুক্ত করতে হবে।
৯. শ্রান্তি বিনোদন ভাতা দিতে হবে।
১০. এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ মাইন উদ্দীন, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী, মো. মতিউর রহমানসহ অন্যান্য প্রতিনিধিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি

পে কমিশনে প্রস্তাব

এমপিও শিক্ষকদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ৩০ হাজার প্রস্তাব

Update Time : ০৩:১৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫