কড়া নিরাপত্তায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:৪৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • 118

ঢাকায় নববর্ষ উদযাপনের অন্যতম আকর্ষণ বৈশাখী শোভাযাত্রা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যে আজ সকাল ৯টা ৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

শোভাযাত্রাটি চারুকলার উত্তর গেট থেকে বের হয়ে শাহবাগ থানা, রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি এলাকা ঘুরে পুনরায় চারুকলায় ফিরে এসে সকাল ১০টা ৫ মিনিটে শেষ হয়।

শোভাযাত্রা ঘিরে ভোর থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ, র‍্যাব, এপিবিএন, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করে রাখেন।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, পহেলা বৈশাখ বাঙালির একটি সর্বজনীন সাংস্কৃতিক উৎসব। তাই সবাই যেন নির্বিঘ্নে অংশ নিতে পারে, সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

কড়া নিরাপত্তায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

Update Time : ১২:৪৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬