Dhaka ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কবিতা আবৃত্তি নিয়ে আসছেন হিরো আলম

  • Reporter Name
  • Update Time : ০১:১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • 185

বিনোদন প্রতিবেদক
বগুড়ার ছেলে আশরাফুল আলম সাঈদ। তবে সবার কাছে তিনি হিরো আলম নামেই পরিচিত। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করছেন তিনি। এবার হিরো আলম কবিতা আবৃত্তি করতে যাচ্ছেন।

আট মিনিট দৈর্ঘের এই পোয়েট্রিক্যাল ফিল্মটি পরিচালনা করবেন অতিন্দ্র কান্তি অজু। কবিতাটি লিখেছেনও তিনি। সংগীতায়োজন করেছেন মাহাবুবুর রহমান টুনু। ‘হাসিওয়ালা’ নামের এই পোয়েট্রিক্যাল ফিল্মে হিরো আলমের সঙ্গী হচ্ছেন রিয়া মনিসহ কয়েকজন।

রোববার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে মুঠোফোনে এ তথ্য জানিয়ে হিরো আলম বলেন, ‘এই কবিতার মাধ্যমে আমার জীবনের দুঃখ-দুর্দশার চিত্র উঠে আসবে। প্রস্তুতি হিসেবে দুই মাস ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলামের (জুয়েল আদীব) কাছে আবৃত্তি শিখেছি।’

হিরো আলম বলেন, ‘পোয়েট্রিক্যাল ফিল্ম নির্মাণ করতে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় শুটিং করছি। দর্শকদের ভালোবাসার কারণেই আমি এতদূর আসতে পেরেছি। সবাই যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো ভালো কাজ করতে চাই।’

ফার্স্ট নিউজ ৭১/

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

কবিতা আবৃত্তি নিয়ে আসছেন হিরো আলম

Update Time : ০১:১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২