খুলনা অফিসঃ সংগঠনের ১০নং ওয়ার্ড আহবায়ক খোকন হাওলাদারসহ আ’লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর উপর বিএনপি’র হামলার প্রতিবাদে খুলনা মহানগর তাঁতী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ গতকাল ৩০ আগষ্ট বিকেল ৪টায় খালিশপুর লিবার্টি চত্বরে অনুষ্ঠিত হয়। নগর তাঁতী লীগের সভাপতি সাব্বির আহমেদ শুভ’র সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তৃতা করেন খালিশপুর থানা আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক শেখ খালিদ আহমেদ, ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নগর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল। আরও উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান মুন্না, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম টুটুল,৭নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, মোঃ টুকু, রানা তালুকদার, বিকে দাস সিদ্দিকুর রহমান তপু, নির্ঝর, নুরু মিয়া, মনির হোসেন, সালাউদ্দিন, খোকন, কামাল, নয়ন গাজী প্রমুখ।
ব্রেকিং :
খালিশপুরে বিক্ষোভ সমাবেশ করেছে তাতীলীগ
-
Reporter Name - Update Time : ১২:৪৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- 283
Tag :
জনপ্রিয়






















