Dhaka ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় আমজনতার দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

খুলনার খালিশপুর পিপলস মোড় এলাকায় গত (১৯ ফেব্রুয়ারি) বুধবার বেলা ১২ টায় আমজনতার দলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহ বেসরকারী খাতে লীজ দেওয়া নিয়ে সরকারের হটকারি ও গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ করে আমজনতার দলের নেতৃবৃন্দ। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন আমজনতার দলের কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ তারেক রহমান। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি তামান্না ফেরদৌস শিখা , মো: সাইফুল্লাহ বাবু, মিজবাহ, তুহিন, মো: রাজিব হাওলাদার,মোঃ শমশের আলম, জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের আহবায়ক ও সাংগঠনিক সম্পাদক , রাষ্ট্রীয় পাটকল রক্ষা কমিটি, খুলনা যশোর অঞ্চল, আগুয়ান-৭১ এর প্রতিষ্ঠাতা ড: মো: আব্দুল্লাহ চৌধুরী, সুজন প্রমুখ। বক্তারা অবিলম্বে পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধ ও রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বেসরকারী খাতে লীজ দেওয়া নিয়ে পাট উপদেষ্টার বৈষম্যমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানান। খুলনার ৫টি জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ করাসহ বিজেএমসির আওতাধীন সব পাটকল চালুসহ শ্রমিকদের পাওনা পরিশোধের জোর দাবি জানান।ব্যক্তি মালিকানাধীন পাটকল শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণ, শিশু শ্রম, নিয়োগ বন্ধ এবং দৈনিক নূন্যতম মজুরি ৫০০ টাকা নির্ধারণ করারও দাবী জানান। এবং যে সকল রাষ্ট্রায়ত্ত্ব পাটকল লিজ দেওয়া হয়েছে সেগুলো অবিলম্বে বাতিল করে প্রজ্ঞাপন জারি করারও দাবী জানানো হয়। মানববন্ধন শেষে খালিশপুর পিপলস মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

খুলনায় আমজনতার দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Update Time : ০১:১৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫