Dhaka ১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং গ্রুপের ৩ জন অস্ত্রসহ গ্রেফতার

খুলনা সদর থানা পুলিশের একটি টিম অদ্য ৮ জানুয়ারি ২০২৫ তারিখ ভোর ০৫.৩০ ঘটিকার সময় খুলনা মহানগরের
ত্রাস কিশোর গ্যাংয়ের (১) সজল দফাদার (২২), পিতা-সফিন দফাদার, সাং-কেশপুর কাঁঠালতলা, থানা-কেশবপুর, জেলা-যশোর, (২) সাব্বির হাওলাদার(১৯), পিতা-জনি হাওলাদার, হোল্ডিং নং-১৪৮, বসুপাড়া মেইন রোড, থানা- সোনাডাঙ্গা এবং (৩) আকাশ শেখ(১৯), পিতা-মোঃ সেলিম শেখ, সাং-বাগমারা ২নং ব্যাংকার্স গলি, থানা-খুলনা সদর,
খুলনাদেরকে গ্রেফতার করেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগি আরো ৭/৮ জন আসামী দৌড়ে পালিয়ে যায়। খুলনা সদর থানাধীন শেরে বাংলা রোডস্থ পুরাতন নির্বাচন অফিসের বিপরীতে হিমু লেনের ভিতর ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে (১) ১ টি গুপ্তি (কভারসহ), (২) ১ টি ডাবল সুইচ গিয়ার ছুরি, (৩) ১ টি বাটযুক্ত ধারালো ছুরি এবং (৪) ১ টি লাল টেপ দিয়ে মোড়ানো লোহার রড উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হচ্ছে।

গ্রেফতারকৃত আসামীরা খুলনা মহানগর এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন জায়গায় অপরাধজনক ঘটনার সাথে তাদের জড়িত থাকার গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে। তাদের দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। কিশোর গ্যাংয়ের সহযোগী আসামীদের নাম, ঠিকানা সনাক্ত করে গ্রেফতার এবং অস্ত্র-সস্ত্র উদ্ধারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামী সাব্বির হাওলাদার লবণচরা এবং হরিণটানা থানার ২ টি হত্যা মামলার আসামী। গ্রেফতারকৃত কিশোর গ্যাং গ্রুপের আসামীদের গ্রেফতারের ফলে নগরবাসীর মনে স্বস্তি ফিরেছে।

প্রেস ব্রিফিং করেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোঃ কুতুব উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব শেখ মনিরুজ্জামান মিঠু; খুলনা থানার অফিসার ইনচার্জ জনাব শেখ মুনীর-উল-গীয়াস ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং গ্রুপের ৩ জন অস্ত্রসহ গ্রেফতার

Update Time : ১০:০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫