খুলনায় বিএনপির ৮ নেতাকে শোকজ

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • 291

নিজস্ব প্রতিবেদক:
দলীয় সিদ্ধান্ত অমান্য করে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে অংশগ্রহণ করায় আট নেতাকে শোকজ করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের শোকজ করা হয়।
বৃহস্পতিবার (১ জুন) স্ব-স্ব নেতাদের নামে এ চিঠি পাঠানো হয়েছে। তবে শোকজের মুখোমুখি প্রার্থীরা বলছেন এখন আর তারা বিএনপির সঙ্গে নেই।
যাদের বিরুদ্ধে নোটিশ পাঠানো হয়েছে- নগরীর ৫ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সাজ্জাদ হোসেন তোতন, ১৯ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশফাকুর রহমান কাকন, ২২ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মো. মাহবুব কায়সার, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. শমসের আলী মিন্টু, ৩০ নম্বর ওয়ার্ডে বিএনপি কর্মী ও সাবেক কাউন্সিলর মুহা. আমান উল্লাহ আমান, সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা খাতুন, ৯ নম্বর ওয়ার্ডের কাজী ফজলুল কবির টিটো ও ১৪ নম্বর ওয়ার্ডে মুশফিকুস সালেহীন।
চিঠিতে বলা হয়েছে, বিএনপি এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অথচ আপনি দলের একজন সদস্য হয়ে ব্যক্তি স্বার্থ চিন্তা করে এ সিদ্ধান্তকে উপেক্ষা করেছেন। সুতরাং কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শীয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
এ বিষয়ে ৩০ নম্বর ওয়ার্ডে বিএনপি কর্মী ও সাবেক কাউন্সিলর মুহা. আমান উল্লাহ আমান বলেন, এখন আর বিএনপির রাজনীতির সঙ্গে নেই। তাই শোকজ কোনো কাজে আসবে না। জনগণ চেয়েছে তাই নির্বাচন করছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

খুলনায় গুলি, খুন ও হামলার ধারাবাহিকতা, বাড়ছে নিরাপত্তাহীনতা

খুলনায় বিএনপির ৮ নেতাকে শোকজ

Update Time : ০৪:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩