Dhaka ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন শেখ গুলিবিদ্ধ

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শাহীন শেখ (৫০) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা আহত হয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) রাত সোয়া ১০ টার দিকে মহানগরীর মিস্ত্রিপাড়া এলাকার রসুলবাগ মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত যুবক শাহীন নগরীর মিস্ত্রিপাড়া খালপার রোডের জনাব আলি শেখ এর পুত্র।

তিনি নগরীর ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, নগরীর মিস্ত্রিপাড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে ২৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শাহিন শেখ (৫০) নামে যুবক শনিবার ১৮ জানুয়ারী রাত ১০.১০ টায় মিস্ত্রিপাড়া রসুলবাগ মসজিদের সামনে পৌঁছালে ২০-২৫ টি মোটরসাইকেল যোগে মাক্স পড়া ৪০/৫০ জনের সন্ত্রাসী বাহিনী আচমকা দুইটি গুলি করেন। একটি গুলি পিছন থেকে ঢুকে বুকের সামনে এসে বেধে যায়। স্থানীয়রা আহত অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জরুরী ভাবে ঢাকা পাঠানোর নির্দেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

খুলনায় স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন শেখ গুলিবিদ্ধ

Update Time : ০২:৫০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫