Dhaka ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার খালিশপুরে হত্যা মামলার আসামী উধাও

  • Reporter Name
  • Update Time : ০২:০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
  • 114

নিজস্ব প্রতিবেদকঃ

নগরীর খালিশপুর থেকে মেহেদী ওরফে কানা মেহেদী (৪০) নামে এক যুবক উধাও হয়েছে। সে বঙ্গবাসী এলাকার মৃত মান্নানের পুত্র। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে আড়ংঘাটা থানার বাইপাস রোড থেকে তাকে তুলে নেয়া হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলও নিয়ে যায়।

তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সিআইডি পরিচয়ে সাদা পোশাকধারীরা তাকে তুলে নিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে আড়ংঘাটা থানার বাইপাস রোড থেকে সিআইডির কোটি পরিহিত ৬/৭ জন ব্যক্তি তার মোটরসাইকেলসহ তাকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে তার স্বজনরা সিআইডির খুলনা কার্যালয়ে গিয়েও তার কোন খোঁজ পায়নি।

খুলনা সিআইডির মেট্টো শাখার এএসপি জিয়া উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, এ ঘটনার বিষয়ে তারা অবগত নন। ঢাকার সিআইডিরা তাকে আটক করেছে কিনা তা নিশ্চিত করে বলতে পারছি না বলেও তিনি জানান।

মেহেদীর স্ত্রী ববি বেগম বলেন, ঘটনাস্থলে গিয়ে জানতে পারি সন্ধ্যা ৭টার দিকে সিআইডির কোটি পরিহিত কয়েকজন তুলে নিয়ে গেছে। তারপর থেকে তার আর কোন খােঁজ পাচ্ছি না।

খু প্র/মতিউর রহমান

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

খুলনার খালিশপুরে হত্যা মামলার আসামী উধাও

Update Time : ০২:০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২