চট্টগ্রামে আ’লীগের নেতাকর্মীদের বাড়ি ভাড়া না দিতে পুলিশের মাইকিং

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৮:৫২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 171

চট্টগ্রামের কর্ণফুলীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কর্ণফুলী থানা পুলিশের পক্ষ থেকে এ মাইকিং করা হয়। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে ঘোষণা দেওয়া হয়— এলাকার সব বাড়ির মালিকদের ভাড়াটিয়ার জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দিতে হবে। নিষিদ্ধঘোষিত দলের কোনো সদস্যকে বাসা ভাড়া দেওয়া যাবে না। এমন কেউ ধরা পড়লে সংশ্লিষ্ট বাড়ির মালিককেও সহযোগী হিসেবে আটক করা হবে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। মূলত সরকার ঘোষিত নিষিদ্ধ সব সংগঠনকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো দলকে নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

চট্টগ্রামে আ’লীগের নেতাকর্মীদের বাড়ি ভাড়া না দিতে পুলিশের মাইকিং

Update Time : ০৮:৫২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫