চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে লাইফসাপোর্টে থাকা শিশুটির মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৩৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • 120

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু রেশমি আক্তার (১১) মারা গেছে।

বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ব্যারিস্টার মিল্কি মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী রেশমিকে গত ৭ মে রাত ৯টা ১০ মিনিটের দিকে তার মা সখিনা বেগম পাশের দোকানে পান আনতে পাঠান। এ সময় রৌফাবাদ বিহারি কলোনির গলিতে মুখোশধারী একদল দুর্বৃত্ত হাসান রাজু (২৪) নামে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। তখন একটি গুলি রেশমির বাঁ চোখ ভেদ করে মাথায় ঢুকে যায়।

রেশমি পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট। তার বাবা রিয়াজ আহমেদ পেশায় সবজি বিক্রেতা।

এ ঘটনায় ৯ মে সকালে রেশমির মা সখিনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে লাইফসাপোর্টে থাকা শিশুটির মৃত্যু

Update Time : ০২:৩৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬