চোরাইকৃত টাকাসহ চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

  • Reporter Name
  • Update Time : ১২:৪১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
  • 138

 নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় স্বর্ণের ও ইলেকট্রনিক্স দোকান থেকে চুরির ঘটনায় চোরাইকৃত টাকাসহ চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪জুন শুক্রবার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ২৩ জুন রাতে যশোর জেলার ঝিকরগাছা থানাধীন কায়েমকোলা বাজারের স্বর্ণের ও ইলেকট্রনিক্স দোকান থেকে কয়েক লক্ষ টাকা চুরি হয়। এর প্রেক্ষিতে দোকান মালিক মো. জিয়াউর রহমান র‌্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল চোর চক্রকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গত২৪জুন র‌্যাব-৬ (যশোর ক্যাম্পের) এর আভিযানিক দলটি যশোর কোতয়ালী মডেল থানাধীন ধর্মতলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে। আসামীরা হলেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বাসিন্দা আসামী মো. আল আমিন(২১), খুলনা জেলার দিঘলিয়া থানার বাসিন্দা মো. আঃ কাদের(২৫) ও মো. রাজু মোল্লা(২৮)। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীদের হেফাজত হতে চোরাইকৃত ৩,৯৮,৯৫০/- (তিন লক্ষ আটানব্বই হাজার নয়শত পঞ্চাশ) টাকা এবং চোরাইকৃত ১,৭১,০০০/- (এক লক্ষ একাত্তর হাজার) টাকা দিয়ে ক্রয়কৃত একটি নতুন ইজিবাইক উদ্ধার পূর্বক জব্দ করে।

উল্লেখ্য, জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে যশোর জেলার ঝিকরগাছা থানায় হস্তান্তর করেছে র্যাব। এবং আসামীদের বিরুদ্ধে দোকান মালিক মো. জিয়াউর রহমান র‌্যাবের সহযোগীতায় যশোর ঝিকরগাছা থানায় মামলা রুজু করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চোরাইকৃত টাকাসহ চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

Update Time : ১২:৪১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২