জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:২০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • 3

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে বিরল ইতিহাস গড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৪টা ১৮ মিনিটের দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে তিনি প্রথমবারের মতো ভাষণ দেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ ভাষণটি সম্পূর্ণ বাংলায় দেওয়া হয়। এর মধ্য দিয়ে তার পরিবারের তিন সদস্য—বাবা, মা ও ছেলে—রাষ্ট্র বা সরকারপ্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার একটি বিরল নজির তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিউইয়র্কের স্থানীয় সময় বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদ হলে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। ভাষণে জলবায়ু পরিবর্তন, বিশ্বশান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবিক বিষয় এবং রোহিঙ্গা সংকটের ওপর গুরুত্ব দেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের সঙ্গে তার পরিবারের সম্পৃক্ততার ইতিহাস চার দশকেরও বেশি সময়ের। পরিবারের প্রথম সদস্য হিসেবে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন।

ওই ভাষণে জিয়াউর রহমান ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য, দারিদ্র্য ও ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন। পাশাপাশি শান্তি, মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও দেশগুলোর পারস্পরিক দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান।

এর ১৩ বছর পর ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন তারেক রহমানের মা ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জাতিসংঘের নথি অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে তিনি মোট পাঁচবার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন।

এ ছাড়া ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ সভা, ২০০২ সালে শিশু বিষয়ক ২৭তম বিশেষ অধিবেশন এবং ২০০৫ সালে জাতিসংঘের ৬০তম অধিবেশন চলাকালে আয়োজিত দুটি পৃথক সভাতেও ভাষণ দেন খালেদা জিয়া।

এর মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একই পরিবারের বাবা, মা ও ছেলের রাষ্ট্র বা সরকারপ্রধান হিসেবে ভাষণ দেওয়ার ধারাবাহিকতায় নতুন অধ্যায় যুক্ত হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আবারও হরমুজ প্রণালী অবরোধ নিয়ে আলোচনায়

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ১০:২০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬