ক্রীড়া ডেস্কঃ আইসিসি টি-টোয়েন্টি বোলিং র্যাংকিং তালিকায় তিন ধাপ এগিয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
তিন ধাপ এগিয়ে নয় নম্বরে জায়গা করে নিয়েছেন সাকিব। তার রেটিং এখন ৬২৮।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টুয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে ৪ উইকেট নিয়েছেন সাকিব। এতে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে এই ফরম্যাটে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে থাকা সাকিব।
৬১৪ রেটিং নিয়ে দশমস্থানেই আছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ম্যাচে ৪ উইকেট শিকার করেছেন ফিজ। র্যাংকিংয়ে উন্নতি না হলেও রেটিং বেড়েছে এই বাঁ-হাতি পেসারের।
এক ধাপ করে এগিয়ে ষষ্ঠ ও সপ্তমস্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার দুই স্পিনার অ্যাস্টন আগার ও এডাম জাম্পা।
এই তালিকায় সবার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। তার রেটিং ৭৯২।
ব্রেকিং :
টি টুয়েন্টিতে শীর্ষ দশে সাকিব
-
Reporter Name - Update Time : ১২:২৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- 198
Tag :
জনপ্রিয়




















