স্পোর্টস ডেস্ক
দল হেরেছে। এক ম্যাচ বাকি থাকতে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়ে বসেছে বাংলাদেশ নারী দল। তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এরই মধ্যে পেলেন আইসিসি থেকে সুখবর।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬৩ রানের অপরাজিত এক ইনিংস খেলেছিলেন নিগার। তাতেই মেয়েদের টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়কের। নিগার এখন ব্যাটারদের র্যাংকিংয়ে ১৬ নম্বরে।
আক্তার। তিনি ৭ ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠে এসেছেন।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলে ৩ ধাপ এগিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক এলিসা হিলি।
বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংলিশ তারকা সোফি এক্লেস্টোন। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতে ৫ উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন চার্লি ডিন।
নারী টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ক্যারিবীয় তারকা হেইলি ম্যাথিউস।
ব্রেকিং :
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশ অধিনায়কের
-
Reporter Name - Update Time : ০৮:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
- 161
জনপ্রিয়


























