ডেঙ্গু প্রতিরোধে খালিশপুরে নাহিয়ানওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ

মহামারী ডেঙ্গু প্রতিরোধে খুলনা নগরীর খালিশপুরে দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

রবিবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় খালিশপুর ১০নং ওয়ার্ডের নয়াবাটী এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়লা আজীমের প্রধান পৃষ্ঠপোষকতায় শতাধিক পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়।

এ বিষয়ে কথা বললে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়লা আজীম বলেন, আমার একটি স্বপ্ন আছে। আমার স্বপ্নটা কোনো বড় অট্টালিকা বা বিত্ত-বৈভবের নয়। আমার স্বপ্ন হলো, আমার খুলনা সহ খালিশপুরের কোনো ঘরে যেন অভুক্ত মানুষ না থাকে, কোনো শিশু যেন চিকিৎসার অভাবে কাঁদে না। আমি যখন দেখি খুলনার কোনো মা ডেঙ্গু জ্বরে আক্রান্ত সন্তানকে কোলে নিয়ে অসহায়ের মতো তাকিয়ে আছে, তখন আমার বুকটা ফেটে যায়। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, শুধু নিজের জন্য বাঁচবো না, মানুষের জন্য বাঁচবো। সেই ভাবনা থেকেই আমার সন্তান নাহিয়ানের নামে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু। তিনি আরো বলেন, নাহিয়ান ফাউন্ডেশন কোনো এনজিও অথবা সাহায‍্য সংস্হা নয়, এটি সম্পুর্ন পারিবারিক অর্থায়নে পরিচালিত একটি স্বেচ্ছাসেবা মূলক প্রতিষ্ঠান, আপনারা জানেন আমি এই ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বল্প আয়ের মানুষের জন্য সবসময় কিছু না কিছু করে আসছি। আজ মশারি বিতরণ হয়তো ছোট একটি উদ্যোগ, কিন্তু আমার স্বপ্ন অনেক বড়। আমি স্বপ্ন দেখি, একদিন এই ফাউন্ডেশন খুলনা সহ খালিশপুরের প্রতিটি অসহায় নারীর কর্মসংস্থানের ঠিকানা হবে, প্রতিটি দরিদ্র মেধাবী শিক্ষার্থীর শিক্ষার আলো হবে। আমি এমন একটি নগরী গড়তে চাই, যেখানে মানুষ মানুষের জন্য ছুটে আসবে। আপনারা আমার পাশে থাকলে, এই স্বপ্ন একদিন সত্যি হবেই, ইনশাআল্লাহ।”

কেসিসির সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী তাহেরা সুলতানা রত্নার সার্বিক সহযোগিতায় এবং বিশিষ্ট সমাজসেবক এ এম নাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশারি বিতরণ করেন খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাড. মোহাম্মদ আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাবিবা খান, প্রচার সম্পাদক ফাতেমা জ্যোতি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আঞ্জুমানারা মুন্নি, শিক্ষা বিষয়ক সম্পাদক আইরিন আরা।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মোহাম্মদ আলী বাবু বলেন, ডেঙ্গু আজ আর কোনো সাধারণ রোগ নয়, এটি মহামারী আকার ধারণ করেছে। সরকারের একার পক্ষে এই সংকট মোকাবেলা সম্ভব নয়। নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মতো সংগঠনগুলো যখন অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়, তখনই সমাজে মানবতার জয় হয়। শুধু মশারি বিতরণ নয়, আমাদের প্রত্যেককে নিজ নিজ বাসা-বাড়ি পরিষ্কার রাখতে হবে, জমে থাকা পানি অপসারণ করতে হবে। একটি পরিষ্কার-পরিচ্ছন্ন খালিশপুর গড়তে বিএনপি সবসময় এ ধরনের মানবিক উদ্যোগের পাশে থাকবে।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাবিবা খান বলেন, আমরা বিশ্বাস করি, সেবাই সবচেয়ে বড় ধর্ম। আজ হয়তো আমরা কিছু মশারি দিচ্ছি, কিন্তু এর পেছনে আমাদের উদ্দেশ্য অনেক বড়। আমরা চাই খালিশপুরের কোনো মা যেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার সন্তানকে নিয়ে হাসপাতালের বারান্দায় ছুটোছুটি না করে। আমাদের প্রতিষ্ঠাতা শায়লা আজীম আপার অনুপ্রেরণায় আমরা এই অসহায় মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতে চাই। ভবিষ্যতেও নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হাই কালু, ওয়ার্ড বিএনপি সদস্য শামসুজ্জোহা ডিয়ার, খালিশপুর থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

পরে অতিথিবৃন্দ এলাকার শতাধিক দরিদ্র পরিবারের মাঝে মশারি তুলে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা!

ডেঙ্গু প্রতিরোধে খালিশপুরে নাহিয়ানওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ

Update Time : ০৯:৩৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬