ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক মারা গেছেন

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:২৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • 117

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১১টার দিকে বারডেমে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল টিম বিষয়টি নিশ্চিত করেছে।

গেল কয়েক দিন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন ড. আরেফিন সিদ্দিক।

জানা যায়, অধ্যাপক আরেফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গেল ৬ মার্চ ঢাকা ক্লাবে (রমনায়) দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান তিনি। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর বারডেমে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লেখ্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়। এরপর ২০১৭ সালে তিনি ভিসির দায়িত্ব পালন শেষ করে আবারো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

৭ নভেম্বরের চেতনায় দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত: রিজভী

ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক মারা গেছেন

Update Time : ০২:২৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫