নিজস্ব প্রতিবেদকঃ নগরীর খালিশপুরে কিশোরীকে গণধর্ষণ মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের ২০ হাজার টাকা করে জরিমান করা হয়েছে। মামলায় দুইজন আসামি উপস্থিত থাকলেও তিন জন পলাতক রয়েছে। আজ বুধবার (৭ সেপ্টেম্বর) খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক আব্দুস ছালাম খান এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, আলী আকবর ওরফে হৃদয়, মেহেদী হাসান ওরফে ইবু, সোহেল (পলতক), আব্দুল্লাহ (পলাতক), মোহন (পলাতক) আদালত সূত্র জানা যায়, ২০১১ সালের ২৩ মার্চ সন্ধ্যায় ভিকটিম ১ নং বিহরী ক্যাম্পের টিউবওয়েলে হাত মুখ ধোয়ার সময় একই ক্যাম্পের মোঃ মোহন খাবার কিনে দেওয়ার কথা বলে শিয়া মসজিদের কাছে নিয়ে যায়। সেখানে আগে থেকে অপেক্ষারত মোঃ আলী আকবর তাকে অপহরণ করে চরেরহাট বাবুল কাউন্সিলরের ভেড়িবাদ কলা বাগানের ভেতরে নিয়ে যায়। এ সময় উপস্থিত অন্য আসামিরা কিশোরীকে ধর্ষণ করে। কিশোরী অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ৯ টায় আসামি আলী আকবর ১ নং বিহরী কলোনীর পাশে আরাবিয়া মসজিদের সামনে ধর্ষিতাকে রাস্তার ওপর ফেলে যায়। এ সময় আসামি আলী আকবর কিশোরীকে ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। কিশোরী বাড়ি এসে মায়ের সামনে ঘটনাটি খুলে বলে। পরবর্তীতে কিশোরীর মা বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেন, যার নং ১৪। একই বছরের ২০ জুন মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাজী রেজাউল করিম ৫ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালীন আদালতে ১২ জন স্বাক্ষ্য প্রদান করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহমেদ সাংবাদিকদের বলেন, কিশোরী আটক পড়া পাকিস্তনী বিহরীর ক্যাম্পের একজন সদস্যের মেয়ে। একটি ঐতিহাসিক রায় হয়েছে। উচ্চ আদালত যেন নিম্ন আদালতের সাজা বহাল রাখে সেই প্রত্যাশা করি। মতিউর রহমান রাজু /
ব্রেকিং :
নগরীর খালিশপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ৫ আসামীর মৃত্যুদন্ড
-
Reporter Name - Update Time : ০১:১৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- 135
Tag :
জনপ্রিয়

























