প্রতিনিধি, নেত্রকোনা
নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে ৩০ ঘণ্টা অভিযান শেষে পিস্তল, গুলিসহ ৮০ ধরনের সরঞ্জাম জব্দের ঘটনায় মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) বেলা দেড়টার দিকে সন্ত্রাস দমন আইনের ৭ ধারায় নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর আশেকিন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। উল্লেখ্য, গত শনিবার দুপুরে ভাসাপাড়া গ্রামে একটি মাছের খামারের দোতলা বাড়ি ঘিরে অভিযানে নামে জেলা পুলিশ। পরে সেখানে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট, সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ বিভিন্ন ইউনিটের দেড় শতাধিক পুলিশ অভিযানে অংশ নেয়। এরপর রোববার বিকেল সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন অভিযানের সমাপ্তি ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, এটি জঙ্গিদের একটি প্রশিক্ষণ শিবির ছিল। অভিযানে পিস্তল, গুলি, ল্যাপটপ, ওয়াকিটকি, মোবাইল, রামদা, জিহাদি বইসহ ৮০ ধরনের মালামাল জব্দ করা হয়েছে।
ব্রেকিং :
নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযানের ঘটনায় পুলিশের মামলা
-
Reporter Name - Update Time : ০৮:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
- 177
Tag :
জনপ্রিয়























