পদ্মা প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর ভায়াডাক্টে পিয়াজবাহী একটি পিকআপ উল্টে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার বিকেল ৫টার দিকে পদ্মা সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিনে এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, পিয়াজবাহী পিকআপ উল্টে আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত গতিতে গাড়িটি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে পিকআপে থাকা পিয়াজের মালিক সাহেদ জানান, ‘ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পিয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলাম। সেতুর মাওয়া প্রান্তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।’
Reporter Name 






















