ফাগুনের সকালে প্রেমিকার ছবি প্রকাশ করলেন ৭৫ বছরের কবীর সুমন!

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • 181

কথায় আছে, বয়সটা একটা সংখ্যা মাত্র। তবে সবার জন্য নয়, কারো কারো ক্ষেত্রে এটা বলাই যায়। আর সে দলে আছেন জীবনমুখী গানের কিংবদন্তি শিল্পী কবীর সুমন।

বয়সকে উপেক্ষা করে প্রেমের উচ্ছ্বাসে পঁচাত্তরেও উদ্দীপ্ত এ গায়ক। ভালোবাসা দিবসে প্রেমিকাকে সামনে এনে আবারও জানিয়ে দিলেন, প্রেমের কোনো বয়স নেই!

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফাগুনের সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায়, সেলফি তুলছেন এক নারী, আর পেছনে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আছেন কবীর সুমন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমাদের ভালোবাসা দিবস।’

ছবির নারীটি সৌমি বসু মল্লিক। কবীর সুমনের এ পোস্টের উত্তরে তিনি লেখেন, ‘আমি তোমায় ভালোবাসি।’ এরপর থেকেই এই যুগলকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন অনুরাগীরা। শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশি গায়ক আসিফ আকবরও।

১৯৬৯ সালে ভয়েস অব আমেরিকায় কাজ করার সময় ওপার বাংলার সোফিয়া নাজমা চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে কবীর সুমনের। পরে কলকাতায় ফিরে তিনি তাকে বিয়ে করেন এবং ধর্মান্তরিত হন। এরপর তারা জার্মানিতে পাড়ি জমান, যেখানে তাদের সম্পর্কে চিড় ধরে।

সোফিয়ার সঙ্গে বিচ্ছেদের পর মারিয়া নামে এক নারীর সঙ্গে সম্পর্কে জড়ান সুমন। কিন্তু সে সম্পর্কও সুখের হয়নি। নব্বইয়ের দশকের শেষের দিকে মারিয়া তার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন।

এরপর বাংলাদেশের কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করেন কবীর সুমন। যদিও সেই সংসারও বেশিদিন টেকেনি।

১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে বাংলা সংগীত জগতে নতুন ধারা প্রবর্তন করেন কবীর সুমন। জীবনমুখী গানের পথিকৃৎ হিসেবে দুই বাংলাতেই তুমুল জনপ্রিয়তা পান।

তবে সময় যতই পাল্টাক, প্রেমের ব্যাকরণ তার জন্য যেন বরাবরই একই থাকে। বয়সকে অগ্রাহ্য করে এবারও ভালোবাসায় মজেছেন কবীর সুমন- তাই তো তার ভাষ্য, ‘আমাদের ভালোবাসা দিবস’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

খুলনায় গুলি, খুন ও হামলার ধারাবাহিকতা, বাড়ছে নিরাপত্তাহীনতা

ফাগুনের সকালে প্রেমিকার ছবি প্রকাশ করলেন ৭৫ বছরের কবীর সুমন!

Update Time : ১২:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫