বগুড়ায় জামিনে বেরিয়ে বাড়ি ফেরার পথে ফের গ্রেফতার আ.লীগ নেত্রী লিপি

জামিনে মুক্ত হয়ে বাড়ি যাওয়ার পথে ফের গ্রেফতার হয়েছেন বগুড়া জেলা পরিষদের সদস্য মাহফুজা খানম লিপি (৪৫)। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক । শনিবার (১৫ ফেব্রুয়ারি) সদর থানার একটি মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে উচ্চ আদালতের আদেশে গতকাল শুক্রবার বিকেলে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পান মাহফুজা খানম লিপি। পরে বাড়ি যাওয়ার পথে শহরের সাতমাথা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে সদর থানার পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এম মঈনুদ্দিন।

তিনি বলেন, গত ১৮ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে গ্রেফতার হন মাহফুজা খানম লিপি ও তাঁর স্বামী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক (৫২)। তাঁদের বিরুদ্ধে সদর থানায় হত্যাচেষ্টার ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ছিল। গ্রেফতারের পর স্বামী-স্ত্রী দুজনেই কারাগারে বন্দী ছিলেন।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পান মাহফুজা খানম লিপি। সেই অনুযায়ী শুক্রবার বিকেলে জেলা কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পরে সদর থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টার মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁকে গ্রেফতার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বগুড়ায় জামিনে বেরিয়ে বাড়ি ফেরার পথে ফের গ্রেফতার আ.লীগ নেত্রী লিপি

Update Time : ১০:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫