বন্যায় সাহায্যের হাত বাড়াতে বলে তোপের মুখে শুভ

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • 142

বিনোদন প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নীরব ছিলেন ‘শেখ মুজিব’ চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ। এ সময় স্ত্রী অর্পিতা সমাদ্দারের সঙ্গে সাড়ে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার খবর জানান তিনি। তারপর থেকে আবারও নীরব শুভ। এতে দেশের অধিকাংশ মানুষের কাছে খলনায়কে পরিণত হয়েছেন তিনি। দেশে বন্যার ঘটনায় নীরবতা ভেঙেও মানুষের তোপের মুখে আরিফিন শুভ।
আজ (২২ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে শুভ লিখেছেন, ‘ভয়াবহ বন্যার কবলে দেশের বেশ কয়েকটি জেলা। দেশের এই সংকটকালীন পরিস্থিতিতে আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। আসুন সবাই নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়াই। সবার আগে বন্যাকবলিত এলাকার মানুষ, পশুপাখিসহ সব জীবের নিরাপত্তা নিশ্চিত করি। আল্লাহ সহায় হন আমাদের।’
বানভাসিদের নিয়ে অন্য তারকাদের সক্রিয়তা মানুষের প্রশংসা কুড়াচ্ছে। অন্যদিকে শুভর ক্ষেত্রে হয়েছে উল্টো। তার এমন বার্তায় নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন অনুসারীরা। কেউ করেছেন কটাক্ষ আবার কেউ রীতিমতো আক্রমণাত্মক মন্তব্য করেছেন শুভর ওই পোস্টে। সানজিদা আক্তার নামে একজন লিখেছেন, ‘আসছে বঙ্গবন্ধু! আপনি এতদিন কোথায় ছিলেন হাসিনার আব্বা!’ রাছেল রায়হান নামে একজন লিখেছেন, ‘অবশেষে আপনিও আসলেন।’ আরোসা মনি লিখেছেন, ‘জুলাই মাসে চুপ ছিলেন, আজ আসছেন মানবতা দেখাইতে ভাই।’
বাংলাদেশে ‘নূর’, ‘নীলচক্র’সহ আরিফিন শুভর বেশ কয়েকটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এছাড়া বেশ কয়েকটি ভারতীয় সিরিজ ও সিনেমায় তার অভিনয়ের কথা জানা গেছে যেগুলো শিগগির মুক্তি পাবে। ঢাকায় সর্বশেষ ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে ‍মুজিব চরিত্রে দেখা গিয়েছিল তাকে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

বন্যায় সাহায্যের হাত বাড়াতে বলে তোপের মুখে শুভ

Update Time : ০৭:৫৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪