স্পোর্টস ডেস্ক
টুর্নামেন্টে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ভারতের বিপক্ষে টসভাগ্য হয়েছে বাংলাদেশের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে।
আজ অ্যান্টিগার স্যার ভিড রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে বাংলাদেশ দলে এসেছে এক পরিবর্তন। একাদশ থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। এক ম্যাচ পরেই দলে ফিরেছেন জাকের আলি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে জাকের আলিকে বসিয়ে শেখ মেহেদীকে দলে নিয়েছিল বাংলাদেশ। আজ জাকেরকে ফেরালেও নিজেদের জায়গায় অটল আছেন অফস্পিনার শেখ মেহেদী।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।
ভারতীয় একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, অশ্বদীপ সিং, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ।
Reporter Name 
























