বিজয়ের পর ফিরলেন লিটন

  • Reporter Name
  • Update Time : ০১:৩৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • 257

ক্রীড়া প্রতিবেদক

মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ দল। এদিন একাদশে ১ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে লিটন দাসের দল। ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে যান ওপেনার এনামুল হক বিজয়। এরপর লিটন দাসকে নিয়ে ইনিংস বড় করতে থাকেন নাজমুল হোসেন শান্ত।

তবে ব্যাট হাতে এদিন ভক্তদের হতাশ করেছেন অধিনায়ক লিটন দাস। দলীয় ৩৯ রানের মাথায় ব্যক্তিগত ৭ রান করে ফিরে যান এই তারকা ওপেনার। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন এই টাইগার অধিনায়ক। রিপোর্ট লেখা অবধি দশ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৪৪ রান ২ উইকেট হারিয়ে।

ক্রিজে এই মুহুর্তে ব্যাট করছেন সাকিব আল হাসান (৪) এবং নাজমুল হোসেন শান্ত(১৫)। এর আগে দুই চারের সাহায্যে ১১ বলে ৯ রান করে মোহাম্মদ সিরাজের বোলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে বিদায় নেন ওপেনার এনামুল হক বিজয়।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, এবাদত হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, দিপক চাহার, উমরান মালিক, মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বিজয়ের পর ফিরলেন লিটন

Update Time : ০১:৩৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২