বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ডবইয়ে তোলপাড় ফখর জামানের

  • Reporter Name
  • Update Time : ০৭:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • 343

স্পোর্টস ডেস্ক
৬৩ বলে করলেন সেঞ্চুরি। বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানি কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এখন ফখর জামানের দখলে। শুধু তাই নয়, বিধ্বংসী শতকে ফখর গড়েছেন আরও রেকর্ড। বিশ্বকাপের আসরে ২৪ বছরের মধ্যে তৃতীয় ব্যাটার হিসেবে দুর্দান্ত এক রেকর্ডের মালিকও হয়েছেন ফখর জামান। ১৯৯৯ বিশ্বকাপের পর তৃতীয় ব্যাটার হিসেবে ইনিংসের প্রথম ২০ ওভারের মধ্যে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন এই মারকুটে ওপেনার। নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া ৪০২ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমেছে পাকিস্তান। আসরে টিকে থাকার লড়াইয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে খেলেছেন ওপেনার ফখর। তিনি যখন সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান তখন ইনিংসের ১৯.২ ওভারের খেলা চলছিল।
এর আগে চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ইনিংসের ১৭.২ ওভারের সময় সেঞ্চুরি করেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। এছাড়া ২০০৩ বিশ্বকাপে ইনিংসের প্রথম ২০ ওভারের মধ্যে (১৮.৬) দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন কানাডার অলরাউন্ডার জন ডেভিসন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ডবইয়ে তোলপাড় ফখর জামানের

Update Time : ০৭:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩