বিশ্ব রেকর্ড করার মতো রাঘববোয়াল ধরেছে দুদক

  • Reporter Name
  • Update Time : ০৮:৩০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • 338

নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশন (দুদক) কেবল চুনোপুঁটিই ধরে না, বিশ্ব রেকর্ড করার মতো রাঘববোয়ালও ধরেছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির কমিশনার জহুরুল হক।
সংস্থাটি ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (২১ নভেম্বর) বিকেলে দুদকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
দুদক বিভিন্ন দেশ থেকে দুর্নীতিবাজদের সম্পদ জব্দ করেছে উল্লেখ করে তিনি বলেন, দুদক ২০২০ সালে আটটি ও ২০২১ সালে ১৩টি মামলা দায়ের ও ২০২০ সালে চারটি ও ২০২১ সালে একটি মামলার চার্জশিট দিয়েছে। যেসব মামলার চার্জশিট হয়েছে আমার বিশ্বাস সেগুলোর ৮০ ভাগ ফলাফল আমাদের পক্ষে আসবে।
সাংবাদিকদের উদ্দেশে দুদক কমিশনার জহুরুল হক আরও বলেন, আমরা করছি না তা না, আমরা এগোচ্ছি। সব খবর আপনাদের কাছে যায় না। অথবা সব খবর আপনারা প্রচার করেন না। আপনারা সব সময় বলেন, দুদক কেবল চুনোপুঁটি ধরে। কিন্তু কতগুলো রাঘববোয়াল ধরেছে, আপনারা দেখেছেন কখনো। দুদক বিশ্ব রেকর্ড করার মতো রাঘববোয়ালও ধরেছে।
মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, আইনি প্রক্রিয়ায় কারণে অর্থপাচারের তথ্য পেতে দেরি হয়। যেসব উন্নত দেশ ট্রান্সপারেন্সির কথা বলে তারা আমাদের তথ্য দিয়ে সহায়তা করে না। অর্থপাচার বিষয়ে অন্য দেশগুলো তথ্য দিতে চায় না। এজন্য বিলম্ব হয়, তখন মনে হয় দুদক কিছু করছে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বিশ্ব রেকর্ড করার মতো রাঘববোয়াল ধরেছে দুদক

Update Time : ০৮:৩০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২