Dhaka ১১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বোলিং পরীক্ষায় ‘ফেল’ সাকিব, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শঙ্কা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৪৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • 129

খবরটা এসেছিল গতকাল বিকেলেই। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সিলেটে সাংবাদিকদের সামনে এনেছিলেন হতাশার এক খবর। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়া সাকিব আল হাসান তার প্রথম বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। সিলেটে কথা বলার সময়েই প্রধান নির্বাচক এমন ফলাফলকে বলেছিলেন ‘ভেরি শকিং।’ তবে এই খবরের ফলে সবচেয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে।

ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে নিষেধাজ্ঞা পেয়েছিলেন সাকিব আল হাসান। প্রায় ১৮ বছরের ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে এসে বাংলাদেশের এই অলরাউন্ডার পেলেন এমন নিষেধাজ্ঞা। এরপরেই সব ধরনের স্বীকৃত ক্রিকেটে বন্ধ হয়ে যায় সাকিবের বোলিং।

নিজের বোলিং অ্যাকশনের প্রথম পরীক্ষাটাও এরপর দিয়ে ফেলেন সাকিব। বার্মিংহামের ল্যাবে হয়েছিল সেই পরীক্ষা। কিন্তু সেখানে উত্তীর্ণ হতে পারেননি তিনি। ঘটনার সত্যতা জানতে ঢাকা পোস্টের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তার সঙ্গে।

বিশ্বস্ত সেই সূত্র জানায়, নিজের বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি সাকিব। এরপরেই জানতে চাওয়া হয়, পরের পরীক্ষার দিনক্ষণ নিয়ে। যদিও সেই সূত্র সাকিবের পরের পদক্ষেপ নিয়ে জানাতে পারেননি।

এদিকে সাকিবের এই বোলিং পরীক্ষায় পাস করতে না পারায় শঙ্কা তৈরি হয়েছে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা নিয়ে। আগামী ১২ জানুয়ারি প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার শেষ সময়। সাকিব আল হাসান যদি বোলিং অ্যাকশন নিয়ে এরইমাঝে সবুজ সংকেত না পেয়ে থাকেন, তবে তাকে স্কোয়াডে দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

এদিকে সাকিব আল হাসানকে দলে রাখা না রাখার ব্যাপারে বোর্ডের কোনো নির্দেশনা পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, সাকিবের ব্যাপারে কোন নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, এটা বিস্ময়কর। যদিও সাকিব নিয়ে এখনই আশা ছেড়ে দেননি বিসিবির প্রধান নির্বাচক।

উল্লেখ্য, আগামী ১২ জানুয়ারি আইসিসির কাছে প্রাথমিক স্কোয়াড পাঠাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা দলগুলোকে। যদিও ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো নিজেদের স্কোয়াডে ইচ্ছেমতো পরিবর্তন আনতে পারবে। তবে এরপর থেকে কোনো পরিবর্তন আনতে হবে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি দরকার হবে।

ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। খেলা হবে পাকিস্তানের তিন ভেন্যু করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে। যদিও ভারতের আপত্তির কারণে তাদের সব খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বোলিং পরীক্ষায় ‘ফেল’ সাকিব, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শঙ্কা

Update Time : ১১:৪৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫