খুলনা প্রতিনিধি: মংলা বন্দর কর্মচারী সংঘ – সিবিএ’র সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম পল্টু কে গ্রেফতার করেছে পুলিশ। আজ ৭ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭:০০ টায় খালিশপুর পোর্ট কলোনির সামনে থেকে পুলিশ ও ডি জি এফ আই এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। তিনি মহানগরের ১৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নির্বাহী সদস্য। তিনি খালিশপুর থানার এজাহার ভুক্ত মামলার আসামি।
খালিশপুর থানা সূত্রে জানা যায়, আসামি পল্টু খালিশপুর থানায় পুলিশি হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ব্রেকিং :
মংলা বন্দরের সিবিএ নেতা পল্টু খালিশপুরে গ্রেফতার
-
Reporter Name - Update Time : ০৯:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- 267
Tag :
জনপ্রিয়























