Dhaka ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রটোকলে ডিসি-এসপির উপস্থিতি বাধ্যতামূলক নয়

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৩:৩১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • 0

মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের প্রটোকল সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, জেলা সদরে তাদের আগমন ও বিদায়ের সময় অভ্যর্থনা ও বিদায় সংবর্ধনার দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তা।

তবে এতে স্পষ্ট করা হয়েছে যে, ডিসি বা এসপির উপস্থিতি বাধ্যতামূলক নয়। তাদের নিজ নিজ সরকারি সফর বাতিল বা পরিবর্তন করার প্রয়োজন হবে না। এ ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত পুলিশ সুপার।

নির্দেশনায় আরও বলা হয়েছে, মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর ইচ্ছার ভিত্তিতে ডিসি বা এসপি উপস্থিত থাকবেন। বিদেশ গমন ও দেশে ফেরার সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

দেশের অভ্যন্তরে সফরের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তারা সফরসূচি অনুযায়ী দায়িত্ব পালন করবেন। উপজেলা পর্যায়ের সফরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার এবং স্থানীয় প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা অভ্যর্থনা ও নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

এছাড়া রেলপথে ভ্রমণের ক্ষেত্রে নির্ধারিত স্টেশন ও রুটে পুলিশ কর্মকর্তারা নিরাপত্তা নিশ্চিত করবেন বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রটোকলে ডিসি-এসপির উপস্থিতি বাধ্যতামূলক নয়

Update Time : ০৩:৩১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬