মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানী

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:১০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • 159

ইউটিউব ও টেলিভিশনের তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা স্পেশালাইজ হাসপাতালে এই তরুণ অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

ফেসবুকে ভেরিফায়েড পেজে অপূর্ব লিখেছেন, “অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। সবাই সানীর জন্য দোয়া করবেন।”

শোবিজের অনেকে মৃত্যুর বিষয়টি জানালেও কারণটি নিশ্চিত করতে পারেননি।

শাহবাজ সানী ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটকের মাধ্যমে শোবিজে পা রাখেন। যদিও শুরুতে চরিত্রাভিনেতা হিসেবে কাজ করতেন, পরবর্তীতে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন।

তিনি অল্প সময়েই অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেছিলেন এবং সেইসাথে অর্জন করেছিলেন নির্মাতাদের আস্থাও।

২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারকীর পরিচালনায় ‘আব্দুল্লাহ’ নাটকে প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন। তার অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে— ‘চরের মাস্টার’, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ ইত্যাদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানী

Update Time : ০২:১০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫