ফার্স্ট নিউজ ডেস্কঃ যশোরের মনিহার বাসস্ট্যান্ডে মোড়ে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ ২ জন কে আটক করেছে র্যাব । গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ২৭ অক্টোবর র্যাব-৬ এর যশোর ক্যাম্পের একটি দল কক্সবাজার থেকে আসা মোঃ শরিফুল ইসলাম টগর (৩৫) ও মিম আক্তার (১৯) কে সন্দেহভাজন আটক করে। পরে তাদের ব্যাগ তল্লাশী করে ২হাজার ৫শ পিস ইয়াবা ও ৩ টি মোবাইল জব্দ করা হয়। র্যাবের পাঠানো বিবৃতিতে জানা যায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদের তথ্যমতে পলাতক আসামী সোহেল এর সহযোগীতায় কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে নিয়ে এসে যশোরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। এছাড়াও আটককৃত আসামী মিম টিকটকের মাধ্যমে ভিডিও করে কিশোরদের আকৃষ্ট করে ইয়াবা সরবরাহ করে ।
সবশেষে গ্রেফতাকৃত আসামীদ্বয় ও পলাতক আসামীর বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।
Reporter Name 
























