Dhaka ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যাদের ভোটে বিসিবি সভাপতি হলেন ফারুক আহমেদ

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • 142

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন নাজমুল হাসান পাপন, এটা নিশ্চিতই ছিল। যে কারণে দ্রুততম সময়ের মধ্যে নতুন বোর্ড সভাপতি নির্বাচন প্রয়োজন ছিল। জরুরি বৈঠকের মাধ্যমে সেই প্রক্রিয়াও আজ সম্পন্ন হয়েছে। নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
বিসিবির বোর্ড সভার জন্য দরকার ৯ পরিচালক। ২৫ পরিচালকের বোর্ড সভায় অন্তত এক তৃতীয়াংশ পরিচালকের উপস্থিতির কথা উল্লেখ আছে বোর্ডের গঠনতন্ত্রে। কিন্তু ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিসিবির বেশিরভাগ পরিচালক এখন আত্মগোপনে আছেন। তাই কোরাম পূর্ণ হওয়া নিয়েও ছিল সংশয়।
বুধবার সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বৈঠকেও কোরাম পূর্ণ হয়েছে দুই নতুন পরিচালক ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিমের কল্যাণে। নাজমুল হাসান পাপনের বোর্ড থেকে বোর্ড সভায় হাজির হয়েছিলেন কেবল ৮ পরিচালক।
ইসমাইল হায়দার মল্লিক, শফিউর রহমান নাদেল, নাইমুর রহমান দুর্জয় কিংবা নাজমুল পাপনের মতো অনেকেই ছিলেন না আজকের সভায়। জরুরি বোর্ড সভায় উপস্থিত হয়েছিলেন আকরাম খান, সাইফুল আলম স্বপন, ফাহিম সিনহা, খালেদ মাহমুদ সুজন, সালাউদ্দিন চৌধুরি, ইফতেখার আহমেদ মিঠু, কাজী ইনাম ও মাহবুব আনাম।
বোর্ড সভার দুদিন আগেই পরিচালকের পদ ছেড়ে দিয়েছিলেন সাবেক ক্রিকেটার জালাল ইউনুস। বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান পদত্যাগ করে পত্র দেয়ার পরেই মূলত বোর্ড পরিচালক হিসেবে চলে আসেন ফারুক আহমেদ। এনএসসি থেকে পাওয়া মনোনয়নে পরিচালক ছিলেন জালাল ইউনুস। একই প্রক্রিয়ায় মনোনয়ন পাওয়া সাজ্জাদুল আলম ববি অবশ্য পদত্যাগ করেননি।
বোর্ড সভায় ফারুক আহমেদসহ ৯ জনের কোরাম পূর্ণের পাশাপাশি এনএসসি থেকে অব্যাহতি দেওয়া হয় সাজ্জাদুল ববিকে। তারই স্থলে যুক্ত হন কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সব মিলিয়ে পরিচালক ছিলেন ১০ জন। আর তাদের ভোটে পরবর্তীতে বিসিবির নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ।
নাজমুল হাসান পাপনসহ আজ অনুপস্থিত ছিলেন নাঈমুর রহমান দুর্জয়, ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, তানভীর আহমেদ টিটু, আ জ ম নাছির উদ্দিন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, নজীব আহমেদ, এনায়েত হোসেন সিরাজ, মঞ্জুর কাদের ও মঞ্জুরুল আলম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

যাদের ভোটে বিসিবি সভাপতি হলেন ফারুক আহমেদ

Update Time : ০৭:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪