শবে বরাতে ১২ ঘণ্টা নিষিদ্ধ আতশবাজি-পটকা

  • Reporter Name
  • Update Time : ১০:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • 150

নিজস্ব প্রতিবেদক
পবিত্র শবে বরাতের রাতে সবধরনের আতশবাজি বহন ও ফাটানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৬ মার্চ) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যা ৬টার পর থেকে পরদিন বুধবার (৮ মার্চ) ভোর ৬টা পর্যন্ত আতশবাজি, বিস্ফোরক দ্রব্য, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করা হয়েছে ডিএমপি।

আরও বলা হয়, আগামী ৭ মার্চ (১৪ শাবান ১৪৪৪ হিজরি) রাতে উদযাপিত হবে পবিত্র শবে বরাত। শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং পবিত্র শবে বরাত অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণকল্পে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে পরদিন বুধবার ভোর ৬টা পর্যন্ত আতশবাজি, বিস্ফোরক দ্রব্য, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

শবে বরাতে ১২ ঘণ্টা নিষিদ্ধ আতশবাজি-পটকা

Update Time : ১০:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩