Dhaka ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতকালে যেসব খাবার দাঁতের যন্ত্রণামুক্ত রাখবে

  • Reporter Name
  • Update Time : ০৭:১৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
  • 441

ফার্স্টনিউজ ডেস্ক

শীত পড়তেই নানা শারীরিক উপসর্গের মতো অনেকেই দাঁতের যন্ত্রণায় ভোগেন। শীত হোক বা গ্রীষ্ম, দাঁতের যন্ত্রণা সব সময়ই অত্যন্ত বেদনাদায়ক। তবে ঠাণ্ডা পড়লে যন্ত্রণা কিছুটা বাড়ে। তাই শীতকালীন দাঁতের যন্ত্রণা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে প্রতিদিনের খাদ্য তালিকা থেকে কয়েকটি খাবার বাদ দেয়া প্রয়োজন। তা হলো-

মিষ্টি জাতীয় খাবার : মিষ্টি জাতীয় খাবার থেকে তৈরি হওয়া অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করে। শুধু দাঁত নয়, মাড়ির জন্য এসব খাবার অত্যন্ত ক্ষতিকর। তাই শীতকালের গুড়, পিঠেপুলি, মিষ্টি কেক ইত্যাদি খাবারগুলো থেকে যথাসম্ভব দূরে থাকলে ব্যথা কম হতে পারে।

ড্রাই ফ্রুটস : শরীরের সুস্থতায় ড্রাই ফ্রুটস অত্যন্ত উপকারী। তবে কিশমিশ, অ্যাপ্রিকট জাতীয় ড্রাই ফ্রুটগুলি দাঁতের জন্যে একেবারেই উপকারী নয়। এগুলোয় থাকা মিষ্টি ও আঠালো ভাব দাঁতের ক্ষতি করে।

চকলেট : চকলেটে চিনির উপাদান বেশি থাকে। যারা মাঝে মাঝেই দাঁতে যন্ত্রণায় ভোগেন এই শীতে তারা চকলেট থেকে দূরে থাকুন।

বিভিন্ন ধরনের চিপস : আলুর চিপস স্বাদের বদল ঘটালেও এতে থাকা ভরপুর স্টার্চ দাঁতের ক্ষতি করে। চিকিৎসকরা এমনিতেই চিপস খেতে বারণ করেন। বিশেষ করে শীতকালে দাঁত ভালাে রাখতে চিপ‌স খাওয়া থেকে বিরত থাকুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

শীতকালে যেসব খাবার দাঁতের যন্ত্রণামুক্ত রাখবে

Update Time : ০৭:১৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২