নিজস্ব প্রতিবেদক: ফার্স্ট নিউজ এর সংবাদকর্মী মো. মতিউর রহমান রাজু’র চাচা মো. শেখ মজিবর রহমান গত শনিবার রাত সাড়ে ১১টায় পরলোকগমন করেন। এ বিষয়ে ফার্স্ট নিউজ’র সম্পাদক ও প্রকাশক মোঃ সরোয়ার হোসেন খানসহ সকল সাংবাদিক ও কলাকুশলীগন গভীর শোকপ্রকাশ করেন ।
জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার হটাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেন। বাগেরহাটের বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পশ্চিমভাগ জান্নাতুল বাকী কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫। তিনি ২ ছেলে ও ২ মেয়ে সহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে যান। স্বজনেরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন ।
ফাস্ট নিউজ ৭১/ম র রা/
Reporter Name 























