Dhaka ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় মামলা তুলে না নেওয়ায় বাদীকে ধর্ষণ চেষ্টা , আদালতে মামলা

  • Reporter Name
  • Update Time : ০১:২৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২
  • 128

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মারপিটের মামলা তুলে না নেওয়ায় বাদীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী বাদি রেশমা খাতুন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন। রেশমা খাতুন দেবহাটা উপজেলার পুস্পকাটি গ্রামের আহসান আল মামুনের স্ত্রী। মামলা সুত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে পুস্পকাটি গ্রামের শেখ মাসুদুল হাসান মাসুম এবং কাটিয়া লস্করপাড়া গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনেরপুত্র রাকিবুল হাসানসহ তাদের সহযোগিরা রেশমা খাতুন এবং তার পরিবারের সদস্যদের মারপিট করে। এঘটনায় রেশমা খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। যার নং- সি আর ১৬১/২২ (দেব)। উক্ত মামলা তুলে নিতে উল্লেখিত ব্যক্তিরা বিভিন্ন সময়ে খুন জখসহ ধর্ষনের হুমকি ধামকি প্রদর্শন করে আসছিল। একপর্যায়ে গত ৩ আগস্ট ২২ রাত আনুমানিক ১০ টার দিকে রেশমা খাতুন পুস্পকাটি গ্রামের আলীমের দোকান পার হয়ে আলিমের বাগান সংলগ্ন পৌছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মাসুম ও রাকিব পিছন থেকে রেশমা খাতুনের মুখ চেপে ধরে বাগানের মধ্যে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। সে সময় তাদের সাথে ধস্তা ধস্তির এক পর্যায়ে রেশমা খাতুন ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে গিয়ে তাদের হাত থেকে উদ্ধার করে। এঘটনার প্রতিকার চেয়ে থানায় গেলে থানা আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে ন্যায় বিচারের দাবিতে ভুক্তভোগী রেশমা খাতুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার পিটিশন নং ৩৫৫/২২। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের দেবহাটার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন। এবিষয়ে অভিযুক্ত মাসুমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মামলার বাদী রেশমা খাতুনকে চিনি না। উল্টো রেশমার পরিবারই আমাদের হত্যার চেস্টা চালিয়েছে। তবে স্থানীয়রা সূত্রে জানা গেছে মাসুম মামলার বাদী রেশমা খাতুকে চেনে না দাবি করলেও রেশমা খাতুন সম্পর্কে তার ভাবী হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় মামলা তুলে না নেওয়ায় বাদীকে ধর্ষণ চেষ্টা , আদালতে মামলা

Update Time : ০১:২৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২